‘আই ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে মাঠে নেমে সফল ব্রুক

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ১৩:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩:৫১

সোয়া ১৩ কোটি রুপি মূল্য হ্যারি ব্রুকের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছিল। ভক্তরা হয়তো ভাবছিলেন, পুরো টাকা জলে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ইংলিশ ব্যাটার জ্বলে উঠলেন আইপিএলের চতুর্থ ম্যাচে। প্রথম তিন ম্যাচে ব্যাটে রান ছিল না বলে ব্যঙ্গ-বিদ্রূপ মাথায় নিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন বিস্ফোরক এক ইনিংস। ‘ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে মাঠে নামার কারণেই এই সাফল্য পেয়েছেন বললেন তিনি।

প্রথম দুটি ম্যাচে মিডল অর্ডারে ছিলেন ব্রুক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে চার নম্বরে ব্যাটিং করে ঘাম ছুটেছিল, করেন ২১ বলে ১৩ রান। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে পাঁচে নেমে কেবল চার বল খেলে করেন ৩ রান। দুইবারই রিস্ট স্পিনারদের কাছে উইকেট দেন। তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ওপেনিংয়ে নেমেও কেবল ১৩ রান করে আউট।

অথচ ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম ছয় টেস্টের ১০ ইনিংসে চার সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরি মেরে আইপিএলে যোগ দেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যাটে রান খরা দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলে ট্রল। কিন্তু ব্রুক ওসব ভুলে ইডেন গার্ডেনসে শুক্রবার খেললেন দুর্দান্ত ইনিংস। কলকাতার বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ১০০ রান করেন ব্রুক। এবার ওপেনিংয়ে সফল তিনি, হায়দরাবাদের ২৩ রানের জয়ে রাখেন অবদান।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে আইপিএল ব্রডকাস্টারদের কাছে ব্রুক বললেন, ‘আমি মনে করি প্রথম কয়েক ম্যাচের পর নিজের ওপর চাপ তৈরি করেছিলাম। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, লোকজন আজেবাজে কথা বলছে, তখন নিজের ওপর সন্দেহ তৈরি হতে থাকবে। কিন্তু আমি আজ রাতে ‘আই ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল এবং ভাগ্য ভালো যে কাজে লেগেছে। অনেক ভারতীয় ভক্ত আছে সেখানে (সোশ্যাল মিডিয়া) তারা আজ রাতে বাহবা দেবে, অথচ কিছুদিন আগে তারা আমাকে নিয়ে বিদ্রূপ করেছিল। খুশি যে তাদের মুখ বন্ধ করে দিয়েছি।’  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের