তীব্র গরমে লিগ: ভবিষ্যতে সূচি নিয়ে ভাববে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৬:০৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:১১

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। খোলা জায়গায় কয়েক মিনিট দাঁড়ানোই যেখানে কঠিন, সেখানে তীব্র গরমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন ক্রিকেটাররা। তীব্র গরমে খেলতে কষ্ট হলেও তা মুখ বুঝে সহ্য করছেন অনেকে। তবে বিসিবির পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন রাখডাক না করেই ক্রিকেটারদের কষ্টের কথা সংবাদ মাধ্যমে বলেছেন। তিনি বরং প্রশ্ন রেখেছেন, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি কেন গরমে অনুষ্ঠিত হবে? একদিন পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে গরমের কথা তারা মাথায় রাখবেন।

ঢাকা লিগ শীতকালে নিয়ে যাওয়ার আলোচনা থাকলেও বাস্তবে সেটি বেশ কঠিন। কেননা বছরের শেষ দিকে বিসিবি জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগের মতো টুর্নামেন্ট আয়োজন করে থাকে। বছরের শুরুতে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।তাছাড়া শীত মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও ব্যস্ত সময় কাটান ক্রিকেটাররা। সেক্ষেত্রে সূচি বদলালে ঢাকা লিগ জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়েই খেলতে হবে। কিন্তু অনেক ক্লাব আছে যারা জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়ে খেলতে চায় না।

তার পরেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে গরমের কথা চিন্তা করে সূচি নির্ধারণ করবেন তারা, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। ভবিষ্যতে যখনই খেলাগুলোর পরিকল্পনা করবো, তখন বিষয়টা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে, তা আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন।’

বিসিবি সভাপতি পরে ক্লাবগুলোর সদিচ্ছার বিষয়টিও সামনে এনেছেন, ‘আমরা খেলা দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় দলের ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, সেটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’

তীব্র গরমে পুড়ছে পুরো উপমহাদেশই। ভারতে এই গরমের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে। যদিও বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে রাতের বেলায়। কলকাতার উদাহরণ টেনে বোর্ড প্রধান বলেছেন, ‘আপনি কলকাতার অবস্থা দেখেন, গরমে তো সেখানকার স্কুল-কলেজও বন্ধ রবিবার থেকে। কিন্তু খেলা হচ্ছে, বন্ধ হবে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম