কলকাতার মানুষ আমাকে ফেয়ারওয়েল দিতে এসেছিল: ধোনি

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৭

ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স দর্শকের আচরণে হতাশই হয়েছে। কারণ ইডেন গার্ডেনসে বেশিরভাগ দর্শকের গায়ে ম্যাচ প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

রবিবার আগে ব্যাটিংয়ে নেমে ২৩৫ রান করেছিল চেন্নাই। জবাবে ১৮৬ রানে থেমে ৪৯ রানে হেরেছে কলকাতা। গোটা ম্যাচ মুখরিত ছিল ‘ধোনি, ধোনি’ স্লোগানে। কলকাতার বাউন্ডারির উচ্ছ্বাসের চেয়েও বেশি উচ্চস্বরে নামটা উচ্চারিত হয়েছে। কারও কারও হাতে ধোনিকে নিয়ে আবেগঘন প্ল্যাকার্ড।

ম্যাচ শেষে ধোনি জানান, সম্ভবত কলকাতার দর্শকরা তাকে বিদায় জানাতে চেয়েছিলেন। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষেও চেন্নাই অধিনায়ক বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষ ধাপে সবকিছু উপভোগ করা গুরুত্বপূর্ণ।’ 

ইডেন গার্ডেনসে ধোনি ভক্তদের উল্লাস

ইডেন গার্ডেনসেও বিদায়ের সুর তার কণ্ঠে, ‘আমি শুধু তাদের সমর্থনের জন্য ধন্যবাদ বলবো। তারা সংখ্যায় অনেক ছিল, আশা করবো ওদের বেশিরভাগই পরের ম্যাচে কলকাতা জার্সি পরে আসবে। কলকাতার মানুষ আমাকে ফেয়ারওয়েল দিতে এসেছিল, সুতরাং দর্শকদের অনেক ধন্যবাদ।’

এবারের আইপিএলকে ধোনির শেষ মনে করা হচ্ছে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আইপিএল ছাড়া আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি ৪১ বছর বয়সী তারকা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের