শচীনের মাঠে বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৭:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:২৮

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশের স্কুল ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৬ দলের প্রথম তিন দিনের ম্যাচে মুম্বাই ক্রিকেট দলকে ইনিংস ও ১৭৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল। মূলত বাংলাদেশের স্কুল পড়ুয়া ক্রিকেটার সামিউন বশির রাতুল ও দেবাশীষ সরকারের জোড়া সেঞ্চুরিতে ম্যাচ জেতে বাংলাদেশ।

প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল গত সপ্তাহে মুম্বাইয়ে গেছে। শচীনের জিমখানা মাঠে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলার কথা তাদের। প্রথম  তিন দিনের ম্যাচে আগে ব্যাটিং করে মুম্বাই ১৯০ রানে গুটিয়ে যায়। জবাবে খেলতে নেমে রাতুল ও দেবাশীষের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

শচীনের মাঠে বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের দাপুটে জয়

শনিবার দ্বিতীয় দিনে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দলের ব্যাটার রাতুল ১০০ বলে ১০৫ রান করেন। এছাড়া বাংলাদেশের আরেক ব্যাটার দেবাশীষ সরকার ১০১ রানের ইনিংস খেলেন।  তৃতীয় সর্বোচ্চ রান আসে রিফাতের ব্যাট থেকে। ৯২ রানের ইনিংস খেলেন তিনি।

২৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ বিকালে ব্যাটিংয়ে নামে স্বাগতিক দল। তবে ৪ রান তুলতেই তারা হারায় ২ উইকেট। রবিবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের খেলা শুরু হয়নি। দুপুর ১টা থেকে তৃতীয় দিনের খেলা গড়ায়। খেলা শুরু হতেই একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বাই। শেষ পর্যন্ত মাত্র ৮২ রানে অলআউট হয় তারা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের