ভারতে খেলবে বলে দুই ধাপে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৯:৪০আপডেট : ১১ মে ২০২৩, ২১:৪৮

আগামী জুনে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। ব্যস্ত সূচির কারণে শুরুতে একটি টেস্ট কমলেও এখন কমানো হয়েছে একটি টি-টোয়েন্টি! পাশাপাশি ভারতের মাটিতে সিরিজ খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ সফরের সূচি পরিবর্তনেরও প্রস্তাব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আফগানিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

আগামী জুনে ঈদের আগে বাংলাদেশে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর ভারতে গিয়ে সাদা বলের ক্রিকেটে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে আফগানরা। ভারত সিরিজ শেষ করে আবার বাংলাদেশে ফিরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে রশিদ খানের দল।

বৃহস্পতিবার ইংল্যান্ডে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আফগানিস্তানের দুই ভাগে সফর করার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে। তারা চেয়েছে এখানে একটা সংস্করণে খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। সিরিজ খেলে এসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। তারা ভারত সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত। সিরিজটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওরা আমাদের এই সূচিতে খেলার অনুরোধ করেছে।’

বাংলাদেশ ক্রিকেটর নিয়ন্ত্রণক সংস্থা আফগানিস্তানের অনুরোধ মেনে নিয়েছে বলে জানিয়েছেন জালাল, ‘আমরা মেনে নিয়েছি। কারণ, আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে খেলোয়াড়েরা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনও আপত্তি ছিল না।’

আগামী কয়েকদিনের মধ্যেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয়, আজ-কালের মধ্যে ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে, কোথায় খেলা হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম