ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াচ্ছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ২০:৪১আপডেট : ১৪ মে ২০২৩, ২০:৪১

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে সম্পর্ক পুরোনো। তবে সেই সম্পর্কের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই উপলক্ষেই আগমন ঘটে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসনের। তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুরে এদিন কেবল আলোচনার টেবিলেই সময় কাটাননি টিম ওয়াটসন। মেয়েদের সাথে ক্রিকেটও খেলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন তিনি। নিজেও ছিলেন বোলারের ভূমিকায়। হোম অব ক্রিকেট ঘুরে ঘুরে দেখার পাশাপাশি এখানকার সুযোগ-সুবিধা পরখ করেছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াচ্ছে বিসিবি

অস্ট্রেলিয়ার মন্ত্রীর আগমন নিয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এরও বেশ কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। তখন আমাদের জানানো হয়েছিল মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে আগ্রহী এবং আমাদের সুযোগ-সুবিধাগুলো উনি দেখতে চাচ্ছেন।’

পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিমার্ণ করতে যাচ্ছে বিসিবি। নিজেদের অর্থায়নে গড়ে তোলা এই স্টেডিয়ামের কাজ পেয়েছে পপুলাস নামের এক অস্ট্রেলিয়ান কোম্পানি। এটা নিয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন যে স্টেডিয়াম করতে চাচ্ছি (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম) এটার সম্পর্কে উনাদের আগ্রহ আছে। যেহেতু আপনারা জানেন এই স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমরা নিয়োগ দিয়েছি। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ করছে। এ বিষয়গুলোতে আগ্রহের জন্যই এই ভিজিটে আসা। একইসঙ্গে আমাদের বর্তমান সুযোগ-সুবিধাগুলো দেখেছেন ও নারী দলের সঙ্গে দেখা করেছেন।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াচ্ছে বিসিবি

বিসিবির প্রধান নির্বাহী আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে আগে কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় যাচ্ছি। প্রতি বছর আমাদের শুধু ক্রিকেটার না, যারা কিউরেটর আছেন, কোচ আছে, সংগঠকরা আছে, তাদেরকে ওখানে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার ব্যাপারে অস্ট্রেলিয়ার হাইকমিশন আমাদের সাহায্য করবে। এ ব্যাপারে একটা প্রক্রিয়ায় এগিয়েছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক