শুরুর ধাক্কা সামলে চেন্নাইকে হারালো কলকাতা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ০০:৫৬আপডেট : ১৫ মে ২০২৩, ০০:৫৬

হারলেই আইপিএল থেকে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হতো কলকাতা নাইট রাইডার্স, আর জিতলে চেন্নাই সুপার কিংস প্লে অফের টিকিট পেতো। কিন্তু ম্যাচের ফল কলকাতাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখলো এবং চেন্নাইকে থাকতে হলো অপেক্ষায়। ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে কলকাতা।

১৪৫ রানের লক্ষ্যে নেমে কলকাতা পঞ্চম ওভারেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে ম্যাচ বের করে আনেন অধিনায়ক নিতিশ রানা ও রিংকু সিং।

৩৩ রানে ৩ ব্যাটারের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন নিতিশ ও রিংকু। দুজনেই করেন ফিফটি। রিংকু অবশ্য ম্যাচ জেতা পর্যন্ত ক্রিজে থাকতে পারেননি। লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে রান আউট তিনি, ৪৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন।

নিতিশ ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে আন্দ্রে রাসেল ২ বলে ২ রানে খেলছিলেন। ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করে কলকাতা।

চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার তিন উইকেট নেন।

চেপুকে আগে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। ওই ধাক্কা সামলে উঠতে পারেনি তারা। শিবম দুবের ৩৪ বলে অপরাজিত ৪৮ রানে দেড়শর কাছাকাছি পৌঁছায় স্বাগতিকরা। ডেভন কনওয়ের ৩০ রান ছিল উল্লেখযোগ্য। ৬ উইকেটে ১৪৪ রানে থামে চেন্নাই।

কলকাতার পক্ষে বরুণ চক্রবর্ত্তী ও সুনীল নারিন দুটি করে উইকেট নেন। 

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেন্নাই। সমান খেলে ১২ পয়েন্ট নিয়ে সাতে কলকাতা। চতুর্থ স্থানে থাকা লখনউ এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট পেয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের