এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ২০:১৮আপডেট : ১৮ মে ২০২৩, ২০:৪৫

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারত কোনোভাবেই সেখানে গিয়ে খেলতে রাজি নয়। এমনকি পাকিস্তানের হাইব্রিড মডেল প্রস্তাবের পরেও। পাকিস্তান-ভারত দুই দেশই তাদের অবস্থানে অনড় থাকায় এশিয়া কাপ হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু বেছে নিলে শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী সেপ্টেম্বরে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভেন্যু জটিলতায় এখনও সূচি চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে। সেক্ষেত্রে পাকিস্তানের খেলাগুলো হবে তাদের দেশে। আর ভারতসহ অন্যান্য দেশের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা তীব্র গরমের কারণে এই প্রস্তাবে সাড়া দেয়নি।

এক্ষেত্রে বাংলাদেশকেও এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কথা চিন্তা করে প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত এসিসি থেকে জানানো হয়নি, তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যেকোনও দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে, তাই সাড়া দেইনি।'

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘খেলা হবে ওয়ানডে। টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে মনে হয় ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদের যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, বলেছি ওই সময়টায় সম্ভব না।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম