হার্ভার্ড বিজনেস স্কুলে যোগ দিচ্ছেন বাবর-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ১৬:১৬আপডেট : ২৮ মে ২০২৩, ১৬:১৬

২২ গজে তাদের জুটি ঈর্ষণীয়। গড়েছেন একাধিক রেকর্ড। এবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিজনেস স্কুলের একটি প্রোগ্রামেও যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

প্রথম দুই ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামে অংশ নিচ্ছেন তারা। বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টসের (বিইএমএস) ওপর হবে এই প্রোগ্রাম।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে অবস্থিত স্কুলের ক্যাম্পাসে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত এই কর্মসূচিতে থাকবেন পাকিস্তানের অধিনায়ক বাবর ও তার ডেপুটি রিজওয়ান।

প্রোগ্রাম শেষে ১৩ জুন পর্যন্ত দেশটির বিভিন্ন কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হবেন বাবর ও রিজওয়ান।

এর আগে ফুটবলার কাকা, এডউইন ফন ডার সার, জেরার্ড পিকে, ওলিভার কান, এনএফএল-এর ব্র্যান্ডন মার্শাল, এনবিএ-র ক্রিস বোশ ও ডোয়াইন ওয়েড এবং মেজর লিগ বেসবলের অ্যালেক্স রদ্রিগেজের মতো ক্রীড়াবিদরা এই কোর্স করলেও প্রথমবার কোনও ক্রিকেটার এতে নাম লিখতে যাচ্ছেন।

বাবর এক প্রতিক্রিয়ায় জানান, ‘হার্ভার্ডের এই বিশ্বমানের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আমার অনুপ্রেরণা হচ্ছে সংযুক্ত হওয়া, আবিষ্কার করা, শোনা, শেখা, নিজেকে বিকশিত করা এবং তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া।’

রিজওয়ানও উচ্ছ্বসিত, ‘এই ধরনের একটি সম্মানজনক জায়গায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের। বিশ্বের সেরা স্থান থেকে শেখার জন্য আমরা হার্ভার্ডে যাচ্ছি এবং একই সঙ্গে আমাদের এই সফর ও শিক্ষা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের