আফগানদের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫

এশিয়া কাপের বাছাপর্বের ৫ম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে আফগানিস্তান। এদিন প্রথমে ব্যাট করে ১৭৮ রানের পুঁজি সংগ্রহ করে আফগানরা। ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন নাজিবুল্লাহ জাদরান। জবাবে ১৭.১ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয় হংকং। ফলে ৬৬ রানের বড় জায় পায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান
সোমবার বিকেল তিনটায় ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হংকংয়ের তানউয়ির আফজাল।

শুরু থেকেই দ্রুতগতিতে রান তোলে আফগানরা। ওপেনার মোহাম্মদ শাহজাদ ১৪ বলে ২৪ রান করে আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের গতি সচল রাখে আফগানরা। অধিনায়ক আজগর স্ট্যানিকজাইয়ের ৪৯ (৩৫ বলে) ও নাজিবুল্লাহ জাদরানের ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে আফগানিস্তান।

১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করে হংকং। ৬.৩ ওভারে উদ্বোধনী জুটি ৫৬ রান তুলে আউট হন কিঞ্চিত শাহ (৪১)। ২৯ রান করে আউট হন আরেক ওপেনার অংশুমান রাথ। বাবর হায়াত করেন ১৮ রান। পরে আর কোনও ব্যাটসম্যান ৪ রানের বেশি করতে পারেননি। চারজন ব্যাটসম্যান ব্যক্তিগত ২ রান করে আউট হয়েছেন। ফলে ১১২ রানে অলআউট হয় হংকং।

এ জয়ের পরও আফগানদের এশিয়া কাপের মূল পর্বে খেলাঅনিশ্চিত। তিন ম্যাচে দুই জয় তাদের। ২ ম্যাচে দুই জয় আরব আমিরাতের। দিনের শেষ ম্যাচে আরব আমিরাত যদি জিতে যায় তবে সরাসরি মূল পর্বে খেলবে তারা। আর যদি হেরে যায় তবে নেট রান রেটের হিসেবে ভাগ্য নির্ধারিত হবে।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান