যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ থেকে সরছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ১৯:৫৯আপডেট : ০৯ জুন ২০২৩, ২০:০২

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলো প্রস্তুত নয়। হাতে থাকা এক বছরের মধ্যে সেগুলো ম্যাচ আয়োজনের উপযুক্ত হবে বলেও আশাবাদী নয় আইসিসি। তাই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ থেকে এই আসর সরিয়ে নেওয়ার কথা ভাবছে তারা। ভারতীয় গণমাধ্যমে ওঠা এমন দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি।

শুক্রবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, আগামী বছরের বিশ্বকাপ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে স্থানান্তরের কথা একদমই বিবেচনায় আনছে না।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রশাসনিক অনিশ্চয়তার কারণে চ্যাম্পিয়নশিপ ইংলান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে সরিয়ে নেওয়া হতে পারে এমন গুঞ্জনে শুক্রবার পৃথক বিবৃতি দিয়েছে ক্রিকেটের দুটি সংস্থা।

ইসিবির একজন মুখপাত্র বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে সরানো হবে, এমন খবরের কোনও সত্যতা নেই। যেহেতু এই ইভেন্ট আইসিসির, তাই তাদের বক্তব্য অবশ্যই চূড়ান্ত হিসেবে নেওয়া উচিত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হতে যাচ্ছে আইসিসি ইভেন্টের এ যাবৎকালের সবচেয়ে বড়। ২০টি দল নিয়ে হবে ৫৫ ম্যাচ। আইসিসি নিশ্চিত করেছে, এই ইভেন্টের প্রস্তুতি ইতোমধ্যে চলমান এবং ভেন্যুও পরিদর্শন করা হয়েছে।

আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘দুটো স্বাগতিক অঞ্চলে সম্প্রতি ভেন্যু পরিদর্শন শেষ হয়েছে এবং ২০২৪ সালের জুনে ইভেন্টটির আয়োজন পুরোদমে চলছে।’

আইসিসির একজন সদস্য এই ধরনের খবরকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন, ‘২০২৪ সালের ইভেন্টটি হবে জুনে এবং অন্য সম্ভাব্য স্থান ইংল্যান্ড। কেউ যদি ইসিবিকে জিজ্ঞাসা করে তারা ২০২৪ এ আয়োজন করতে পারবে কি না, উত্তর হবে একদম পরিষ্কার- তারা পারবে না। তাই সম্ভাবনাই তো জাগার কথা না। আগামী বছরের ইংল্যান্ডের ভেন্যুর সূচির দিকে একনজর তাকালেই সেটা যে কারও বোঝার জন্য যথেষ্ট।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম