১ বলে ১৮ রান!

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৩, ১৭:০৮আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭:০৮

এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? সহজ উত্তর ছয়। আর নো বল হলে সাত! এই তো। তাই বলে ১৮ রান হবে ভাবা যায়? তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে।

চেপুক সুপার গিলিস ও সালেম স্পার্টান্সের ম্যাচে এক বলে হয়েছে ১৮ রান। তাও আবার দিয়েছেন অধিনায়ক। প্রথম ইনিংসের শেষ ওভারে স্পার্টান্সের বোলার অভিষেক তানওয়ার এই বিব্রতকর ঘটনার শিকার। 

প্রথম পাঁচ বলে ৮ রান দেন তানওয়ার। শেষ বলের পর স্কোর ২৬। ২০ ওভারে ২১৭ রান করে সুপার গিলিস।

ওই শেষ বলের প্রথমটিতে বোল্ড করেন তানওয়ার। কিন্তু নো বল ডাকেন আম্পায়ার, হয় ১ রান। তারপর আরেকটি নো বল করেন, সঙ্গে ছয় হজম করেন, যোগ হয় ৭ রান। পরের বলটিও নো, ব্যাটার নেন দুই রান; আরও তিন রান। পরের বলটি ছিল ওয়াইড, আরেকটি রান। শেষ বলটি বৈধ করেছিলেন, কিন্তু আরেকটি ছয় মারেন ব্যাটার। মানে ৫ ডেলিভারিতে শেষ হওয়া বলে রানক্রম ছিল ১, ৭, ৩, ১, ৬!

তামিলনাড়ু সুপার লিগের আগের আসরে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ বোলার ছিলেন তানওয়ার। ম্যাচ শেষে নিজেকে দুষলেন তিনি, ‘শেষ ওভারের জন্য আমিই দোষী। একজন সিনিয়র বোলার হয়ে তিনটি নো আর একটি ওয়াইড দেওয়া হতাশাজনক। বাতাস আমাদের সহায়তা করেনি, এটা অনেক বড় ভূমিকা রেখেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান