অবশেষে মুমিনুলের ব্যাটে স্বস্তির সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ১৬:৪৮আপডেট : ১৬ জুন ২০২৩, ১৬:৪৮

একটা সময় টেস্টে ব্যাটিংয়ে নামলেই সেঞ্চুরি করতেন মুমিনুল হক। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দুই ইনিংসেও সেঞ্চুরি কীর্তি ছিল তার। দুই ইনিংসে না পারলেও এক ইনিংসে তো সেঞ্চুরি নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কিছু সময় পর হাফসেঞ্চুরিও করতে পারছিলেন না ‘লিটল মাস্টার’ খ্যাত মুমিনুল। আজকের ইনিংসের আগে আগের ২৬ ইনিংসে তার হাফ সেঞ্চুরি ছিল কেবল দুটি। বাকি ইনিংসগুলোর বেশিরভাগই সিঙ্গেল ডিজিটের। শুক্রবার মিরপুরে অবশেষে মমিনুলের ব্যাটে এলো স্বস্তির সেঞ্চুরি।  ইয়ামিন আহমেদজাইয়ের বাউন্সারে কি সাবলীলভাবেই না আপারকাট করে দিলেন। তিনি তখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। চার মেরেই স্পর্শ করে কাঙ্ক্ষিত সেঞ্চুরি। 

পাক্কা ১৩ টেস্টে ২৬ ইনিংস পর সেঞ্চুরি দেখা পেলেন মুমিনুল। ২০২১ সালে পাল্লেকেল্লেতে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি (১২৭) পেয়েছিলেন তিনি। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন। ১৪৫ বলে ১২টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি।  

জাকির হাসান রানআউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল। জুটি বাঁধেন দুই ইনিংসে সেঞ্চুরি তোলা শান্তর সঙ্গে। দারুণ কিছু শটে ৬৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর দেখা পান সেঞ্চুরিরও। ইনিংসের শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে থিতু হন মুমিনুল। তার বিরুদ্ধে জোরালো আবেদনও ছিল কয়েকবার। একবার রিভিউও নেয় আফগানরা। তবে সফল হয়নি তারা। সেই সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে বাংলাদেশের রেকর্ড ৬৬১ রানের লিড নিতে ভূমিকা রাখেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম