বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে ভারতে যেতে বারণ করলেন মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৩:৫৮আপডেট : ১৯ জুন ২০২৩, ১৩:৫৮

২০০৮ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। ওইবারই শেষ। চলতি বছর পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলেও ভারত যেতে অপারগতা প্রকাশ করে। তাদের এমন আচরণে ক্ষুব্ধ পাকিস্তানি ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান ক্রিকেট দলকে কোনও ম্যাচ, এমনকি বিশ্বকাপ খেলতেও ভারতে যেতে বারণ করলেন তিনি।

আইসিসি বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। মিয়াঁদাদ সবার আগে ভারতকে পাকিস্তানে আসতে বললেন, তারপর বিশ্বকাপ খেলতে বাবর আজমদের ভারতে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।

মিয়াঁদাদ বলেছেন, ‘২০১২ সালে পাকিস্তান গিয়েছিল ভারতে, এমনকি ২০১৬ সালেও। এখন ভারতকে এখানে আসতে হবে। আমি সিদ্ধান্ত দেওয়ার কেউ হলে কখনও কোনও ম্যাচ খেলতে ভারতে যেতাম না, এমনকি বিশ্বকাপে খেলার জন্যও। আমরা সবসময় তাদের (ভারত) সঙ্গে খেলতে প্রস্তুত কিন্তু তারা কখনও একই ব্যবহার করে না।’

পাকিস্তান ক্রিকেট ভারতের চেয়ে অনেক উন্নত বললেন সাবেক এই তারকা ক্রিকেটার, ‘পাকিস্তান ক্রিকেট অনেক উন্নত। আমরা এখনও ভালো ভালো খেলোয়াড় তৈরি করছি। সুতরাং আমি মনে করি না আমরা ভারতে না গেলেও আমাদের ওপর সেটার প্রভাব পড়বে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান