রাজনৈতিক বিবাদে পিসিবি চেয়ারম্যানের দৌড় থেকে সরে গেলেন নাজাম

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৩, ১১:৫৪আপডেট : ২০ জুন ২০২৩, ১১:৫৪

গত ডিসেম্বরে রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তুলে দেওয়া হয় একটি অন্তর্বর্তীকালীন কমিটিকে, যার প্রধান করা হয় নাজাম শেঠীকে। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২১ জুন। ধারণা করা হচ্ছিল, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সমর্থন থাকায় ফের পিসিবির চেয়ারম্যান হতে যাচ্ছেন নাজাম। কিন্তু এই নিয়োগ নিয়ে ক্ষমতাসীন প্রধান দলগুলোর মধ্যে রাজনৈতিক বিবাদের কারণে বোর্ড প্রধান হওয়ার দৌড় থেকে সরে গেলেন তিনি।

সোমবার দিবাগত রাতে নাজামের টুইট, ‘সালাম সবাইকে। আমি আসিফ জারদারি ও শাহবাজ শরিফের মধ্যকার বিবাদের অংশ হতে চাই না। এই ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যানশিপের প্রার্থী থাকতে চাই না। সব স্টেকহোল্ডারদের শুভকামনা।’

বর্তমান সরকারের একটি বিশিষ্ট জোটের অংশীদার পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ জারদারি। তিনি পিসিবির প্রধান হিসেবে চান জাকা আশরাফকে। আর শাহবাজের পছন্দ নাজাম। এর আগে ২০১৩-১৪ তে এই হটসিটের জন্য নিজ নিজ দলের সমর্থনে জাকা ও নাজামের মধ্যে আদালতে লড়াই হয়েছিল। ওইবার বিজয়ী হন নাজাম। এবার লড়াইয়েই অংশ নিলেন না তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের