এজবাস্টন থ্রিলার শেষে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে শাস্তি

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৩, ১৪:২২আপডেট : ২১ জুন ২০২৩, ১৪:২২

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এজবাস্টন টেস্ট দিয়ে। আর প্রথম ম্যাচেই স্লো ওভার রেটিংয়ের ঘটনা ঘটেছে। শাস্তি পেয়েছে দুই দলই।

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নবম উইকেটে নাথান লায়নের সঙ্গে ৫৫ রানের অপরাজিত জুটিতে অজিদের জেতান অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শেষে দুই দলকেই করা হয়েছে জরিমানা, এবং পয়েন্টও কেটে নেওয়া হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ১২ পয়েন্ট, আর ইংল্যান্ডের পাশে ছিল শূন্য। স্লো ওভার রেটের কারণে দুই দলের কাছ থেকে দুটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তাতে অস্ট্রেলিয়ার ১০ এবং ইংল্যান্ডের ঋণাত্মক দুই (-২)। ৯ দলের টেবিলে একেবারে সবার শেষে নেমে গেছে বেন স্টোকসের দল।

ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের রিপোর্ট অনুযায়ী দুই দলই নির্ধারিত সময়ে বরাদ্দ ওভারের চেয়ে দুটি করে কম করেছে। আইন অনুযায়ী প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট হারানোর পাশাপাশি ২০ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা গুনতে হবে। তাতে করে দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা দিতে হচ্ছে। দুই দলের অধিনায়কই অপরাধ স্বীকার করেছেন।

টেস্টের প্রথম দিন মাত্র ৮২ ওভার বল হয়। ইংল্যান্ড ইনিংস ঘোষণার আগে অস্ট্রেলিয়া ৭৮ ওভার বল করে। স্বাগিতকরা পরে চার ওভার বল করে। পরের দিন বাড়তি আধঘণ্টা কাজে লাগিয়ে ইংল্যান্ড ৯০ ওভার বল করেছিল। তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টি বাধা ছিল। কিন্তু এই দুই দিন ইংল্যান্ড বরাদ্দ থাকা সময়ের মধ্যে বল করতে পারেনি।

এনিয়ে টানা দুটি টেস্টে স্লো ওভার রেটের শাস্তি পেলো অস্ট্রেলিয়া। চলতি মাসে ভারতের বিপক্ষে দ্য ওভালে চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাদের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়। চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারানোয় ২০২১ সালের সাউদাম্পটন ফাইনালে খেলতে পারেনি অজিরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের