লর্ডস টেস্টে নেই মঈন, একাদশে টাং

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৩, ১৬:৪৮আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬:৫২

অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্টে বোলিং হাতের আঙুলে চোট পাওয়ায় বাদ পড়েছেন মঈন আলী। লর্ডসে বুধবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশে ডাক পেলেন জশ টাং।

লর্ডসে ইংল্যান্ডের সবশেষ টেস্টে টাং তার জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ১০ উইকেটের জয়ে দ্বিতীয় ইনিংসে ৬৬ রান দিয়ে নেন ৫ উইকেট। তাতে করে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার পথ খুলে গেলো টাংয়ের।

লম্বা স্পেলে বল করতে পারায় বেশ দক্ষ টাং। এ কারণেই কোনও বিশেষজ্ঞ স্পিনারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। সম্প্রতি মঈনের বিকল্প হিসেবে স্পিনার রেহান আহমেদকে ডাকলেও লর্ডসের পেসবান্ধব উইকেট বিবেচনায় একাদশে রাখা হয়নি। কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই ক্রিকেটের পুণ্যভূমিতে লড়বে স্বাগতিকরা।

খুব বেশি প্রয়োজন হলে জো রুটকে দিয়ে স্পিন করাবে ইংল্যান্ড। এজবাস্টনে শেষ দিন ১৩ ওভার বল করেন তিনি।

এজবাস্টনে ২ উইকেটে হারের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। কুঁচকির ইনজুরিতে সেরা পারফরম্যান্স করতে পারছেন না বলে স্বীকার করলেও জায়গা ধরে রেখেছেন জেমস অ্যান্ডারসন। তবে আবারও উপেক্ষিত হলেন ফাস্ট বোলার মার্ক উড। গত এপ্রিলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং না করায় তার ওপর ভরসা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। 

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জোনাথন বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জশ টাং, জেমস অ্যান্ডারসন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম