পারকিনসনস রোগে আক্রান্ত সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক 
০১ জুলাই ২০২৩, ১২:৩৩আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:৩৩

৬৮ বছর হয়ে গেছে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডারের। সম্প্রতি জানিয়েছেন, পারকিনসনস রোগে আক্রান্ত তিনি।

পারকিনসনস এক ধরনের নিউরো-ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ। মস্তিষ্কের যে অংশ শরীরের নড়াচড়া ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই রোগ তাতে প্রভাব ফেলে। ধীরে ধীরে শরীর নড়াচড়া করার ক্ষমতা হারাতে থাকে।

বোর্ডার জানিয়েছেন, তার এই রোগ ধরা পড়ে ২০১৬ সালে। নিউজকর্পকে বলেছেন, ‘‘আমি নিউরোসার্জনের কাছে যাওয়ার পর তিনি সরাসরি আমাকে বলে দেন, ‘আমি দুঃখিত, আপনি পারকিনসনস রোগে আক্রান্ত।’’

দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও বোর্ডার মনে করেন, তিনি অনেকের চেয়ে শারীরিক ভাবে ভালো আছেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকা মানুষ। চাইনি আমার জন্য লোকজন দুঃখবোধ করুক। তাদের চোখে এটা পড়েছে কিনা জানি না। কিন্তু একটা সময় এটা ধরা পড়তোই। তবে আমার মনে হয় অনেকের চেয়ে খুব ভালো আছি আমি। এই মুহূর্তে মোটেও ভীত নই। ভবিষ্যৎ নিয়েও সেভাবে ভাবছি না।’

তবে তিনি মনে করেন, ৮০ সাল পর্যন্ত বেঁচে থাকতে পারলে সেটা হবে মিরাকল, ‘এখন আমার বয়স ৬৮। যদি ৮০ পর্যন্ত যেতে পারি এটা হবে মিরাকল। আমার এক চিকিৎসক বন্ধু আছে, সেও একই কথা বলেছে।’

/এফআইআর/      
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম