তামিমের সংবাদ সম্মেলনের ডাক, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার গুঞ্জন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১০:২৩আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৪:০২

হুট করেই দেশের ক্রিকেট অস্থির হয়ে উঠেছে। ফিটনেস ইস্যুতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বক্তব্য পছন্দ হয়নি প্রধান কোচ হাথুরুসিংহেসহ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। এই কারণে ম্যাচের আগের দিন তামিমকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ড প্রধান। তার প্রেক্ষিতে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে পরাজয়ের পরদিন হুট করেই দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম। এখন দেখার বিষয় দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনে অধিনায়ক কী জানান। সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের টিম হোটেলে। 

তবে গুঞ্জন আছে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়কত্বের দায়িত্ব থেকে হয়তো সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন দেশসেরা এই ওপেনার। এমন কিছু হলে বড় দুটি টুর্নামেন্টের আগে তা মোটেও সুখকর কিছু হবে না।

প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার নিজের ফিটনেস নিয়ে তামিম বলেছিলেন, ‘আমি অবশ্যই কালকের(বুধবার) জন্য এভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না শতভাগ। কালকে (বুধবার) খেলার পর আরও ভালো বুঝতে পারবো যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো কালকে খেলছি ইনশাআল্লাহ্‌। আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এরকম কোনও কাজ করবো না, যেটায় দল ভুগবে। আমি সবসময় বলি যে কোনও কাজে ব্যক্তির চেয়ে দল আগে।’

তামিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি জানান, ‘এটি তো আর পাড়ামহল্লার ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনও আচরণ হতে পারে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম