তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ০০:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:৫১

তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জরুরি সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি অবসর প্রশ্নে তামিমকে বিশেষ বার্তা পাঠিয়েছেন। সেটার উত্তরের অপেক্ষায় তারা। তাছাড়া আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র না দেওয়ায় ততক্ষণ পর্যন্ত বিসিবির কাছে তামিমই বাংলাদেশ দলের অধিনায়ক।

সভার পর সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।’

তিনি আরও বলেছেন, ‘তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তার পর তার ভাই নাফীসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়।’

সেই বার্তা দেওয়া প্রসঙ্গে নাজমুল হাসান বিস্তারিত বলেছেন এভাবে, ‘আমি সকাল থেকে ওকে ট্রাই করছি। কিন্তু পাচ্ছি না। নাফীস ইকবালের সঙ্গে কথা বলেছি, ওর মাধ্যমেও পাইনি। তখন আমি একটা মেসেজ পাঠাই নাফীসের কাছে। মেসেজটা দেই বিকাল ৫টা ২০ মিনিটের দিকে। সেখানে তামিমকে বলেছিলাম, কমপক্ষে এই সিরিজটা সে অধিনায়ক হিসেবে শেষ করুক। তার পর আমরা বসে আলোচনা করে ঠিক করবো সামনে কী করা যায়। সেখানে আরও বলা ছিল, তার মতো একজন লিজেন্ডারি ক্রিকেটারের এভাবে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে না। তার থাকাটা বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’    

পাপন আরও জানান, তামিম সিদ্ধান্ত না বদলালে আফগানিস্তান সিরিজের শেষ দুই ওয়ানডেতে ডেপুটি লিটন দাস অধিনায়কের দায়িত্ব পালন করবেন। কিন্তু এই মুহূর্তে নতুন কাউকে দায়িত্ব দিচ্ছেন না তারা। 

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম