জয়ের স্বপ্ন দেখিয়েও পারলো না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ১৭:২৩আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:২৩

কাছে, তবুও কত দূরে। ভারতকে ৯৫ রানে থামিয়ে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু সুযোগ হাতছাড়া করলো স্বাগতিকরা। শেষ ওভারে জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ নিতে পারে মোটে ১ রান, হারায় চারটি উইকেট। তাতে ৮ রানে ম্যাচ হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খোঁয়ালো নিগার সুলতানার দল। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ভারতকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। সফরকারীদের ৯৫ রানের থামিয়ে সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করেছেন। একমাত্র নিগার ছাড়া দলের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ছোট লক্ষ্যের বিপরীতে ঠিক যেমন পরিকল্পনা করে ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, সেটি পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে কনকাশন সাব হিসেবে সোবহানা মোস্তারির বদলে মাঠে নামা মোর্শেদা খাতুনও সুবিধা করতে পারেননি।

৩০ রানে চার উইকেট হারানোর পর অধিনায়ক নিগার ও মোর্শেদা মিলে ৩৪ রানের জুটি গড়েছিলেন। তবে মোর্শেদা ছিলেন বেশ ধীর। ১৫ বলে তার সংগ্রহ ৪ রান। তরুণ ব্যাটার স্বর্ণা আক্তারও প্রত্যাশা মেটাতে পারেননি, নিগারের সঙ্গে জুটি বাঁধলেও ১৭ বলে ৭ রান করে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন তিনি। 

তারপরও নাহিদাকে সঙ্গে নিয়ে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিলে বাংলাদেশ দল। কিন্তু ১৯তম ওভারে দ্রুত রান তুলতে গিয়ে স্টাম্পিং হন অধিনায়ক নিগার। বাংলাদেশের স্কোর তখন ৮৫, জয়ের জন্য  ১০ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। কিন্তু শেষ ১ রানে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৮৭ রানে অলআউট হয়। নিগার ৫৫ বলে ২ চারে ৩৮ রানের ইনিংস খেলেন।

ভারতের বোলারদের মধ্যে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মিনু মানি নেন দুটি উইকেট।

এর আগে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯৫ রান করতে পারে ভারত। এই নিয়ে ১৪ বারের মতো কুড়ি ওভারের ক্রিকেট একশোর নিচে থামলো র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা দলটি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারতের মেয়েরা। কিন্তু বাংলাদেশের দারুণ বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। স্মৃতি ও শেফালি মিলে ওপেনিং জুটিতে ৩৩ রান তোলেন। ১৩ বলে ১৩ রান করে নাহিদার ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন স্মৃতি। 

এরপরই মোড়ক লাগে ভারতের ব্যাটিং লাইনআপে। ওই স্কোরেই আরও দুটি উইকেট হারায় সফরকারীরা। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক হারমানপ্রীত কৌর গোল্ডেন ডাক মারেন সুলতানা খাতুনের বলে। টপ অর্ডারে ব্যাটারের পর মিডল অর্ডার ও লেট অর্ডারের কেউই বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ রান আসে শেফালির (১৯) ব্যাট থেকে। এছাড়া আমানজট কৌরের ব্যাট থেকে আসে ১৪ রানের ইনিংস।  

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার সুলতানা খাতুন। ২১ রান খরচায় তার শিকার তিনটি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ১৬ রানে খরচায় নেন দুটি উইকেট। মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি