বড় ম্যাচের আগে ঘুমের ট্যাবলেট খেতেন ডি ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১৫:৩০আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:৩০

খেলোয়াড়দের মুখে বিভিন্ন সময় নির্ঘুম রাত কাটানোর কথা শোনা যায়। কেউ ম্যাচ শেষে সাফল্যের বাধভাঙা উচ্ছ্বাসে, কেউ আবার উদ্বেগের কারণে রাতে ঘুমাতে পারেন না। তাদের একজন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্স। এমনকি ঘুমানোর জন্য ট্যাবলেটও খেতেন তিনি, একসময় তা আসক্তির পর্যায়ে চলে গিয়েছিল।

সাবেক প্রোটিয়া ক্রিকেটার অকপটে স্বীকার করেছেন, খেলোয়াড়ি জীবনে নানা উদ্বেগের মধ্যে কেটেছে অনেক রাত। বিশেষ করে বড় ম্যাচগুলোর আগে। এই চাপ মোকাবিলা করতে ঘুমের ওষুধ খেতেন তিনি। তবে এই পথ যেন অন্যরা বেছে না নেন, সেই পরামর্শ তিনি দিয়েছেন। কারণ এটা আসক্তির পর্যায়ের চলে যেতে পারে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ বড় ম্যাচগুলোর আগে ঘুমের সমস্যার কথা তুলে ধরেন। এক সাক্ষাৎকারে ফুটবলার ডেলে আলীও স্বীকার করেন, ঘুমের ওষুধ খাওয়ার তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। 

ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ‘আমি এসবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারি কারণ বড় ম্যাচগুলোর আগে আমারও একই সমস্যা হতো। ঘুমাতে সত্যিই কষ্ট হতো। ঘুমের ট্যাবলেট আমাকে ঘুমাতে সাহায্য করতো এবং কিছুদিন পর এটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ ট্যাবলেট কেবল আপনাকে ঘুমই এনে দেয় না, এটা আরাম দেয়, উদ্বেগ দূরে সরিয়ে দেয় এবং খুব ভালো বোধ করতে থাকবেন।’

৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার জানান, ২০১০-১১ এর দিকে উদ্বেগ চেপে ধরেছিল তাকে। কারণ মাঠে তার পারফরম্যান্স অনেক ভালো ছিল, তাতে করে নিজের কাছে প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। ২০১৮ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মিস্টার থ্রিসিক্সটি ডিগ্রি।

/এফএইচএম/
সম্পর্কিত
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে