প্রাথমিক স্কোয়াডে কি মাহমুদউল্লাহ থাকবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ২২:০০আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২২:০৭

আগামী ৩১ জুলাই এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্যে আগামী ২-১ দিনের মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। এই দলে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ থাকবেন কিনা এ ব্যাপারে স্পষ্ট করে কেউই কিছু বলছেন না। মাহমুদউল্লাহ ইস্যুতে সবাই যেন মুখে কুলুপ এঁটে বসে আছেন!

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই জানিয়ে রেখেছে, এশিয়া কাপের দলটাই হবে বিশ্বকাপের মোটামুটি চূড়ান্ত দল। এশিয়া কাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ সিরিজ খেলেছে। সেই সিরিজে ছিলেন না মাহমুদউল্লাহ। চলতি বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের মোড়কে দল থেকে বাদ পড়েছেন। আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজেও দলে ছিলেন না তিনি।  

বিসিবি অবশ্য জানিয়েছিল, মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠিয়ে তরুণ ক্রিকেটারদের দেখা হচ্ছে। ওয়ানডেতে মাহমুদউল্লাহর পজিশন সাত নম্বর। যেখানে গত কয়েকটি সিরিজে বেশ কয়েকজনকে খেলিয়ে দেখেছে ম্যানেজমেন্ট। আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি কেউই। এখন দেখার অপেক্ষা প্রাথমিক ক্যাম্পে মাহমুদউল্লাহ ফিরতে পারেন কিনা! বুধবার প্রাথমিক স্কোয়াড ঘোষণার সমূহ সম্ভাবনা আছে। ওইদিনই জানা যাবে মাহমুদউল্লাহর ভাগ্য। এই অলরাউন্ডার অবশ্য বসে নেই, ব্যাটিং-বোলিংয়ে নিজেকে প্রস্তুত করে রাখছেন।

তবে মাহমুদউল্লাহর ফেরা নিয়ে কেউই পরিষ্কার তথ্য দিতে রাজি হননি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবো, সেখানে আপনারা সব দেখতে পাবেন।’

এর আগে গত শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেও উঠে আসে মাহমুদউল্লাহর প্রসঙ্গ। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘যেহেতু সে আফগানিস্তান সিরিজটা খেলেনি, খেললে বলা যেত। সে দলে আসবে কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। পারফরম্যান্স না দেখে সেটা আসলে বলা উচিত হবে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের