ফ্রান্সের টি-টেন লিগে এসি স্টেইন্সের (একাডেমিয়া ডি ক্রিকেট ডি স্টেইন্স) হয়ে নিজের প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন মোহাম্মদ আশরাফুল। ভিলেনুভে সুপার কিংসের বিপক্ষে মাত্র ৪০ বল খেলে ২৯৫ স্ট্রাইক রেটে করেছেন ১১৮ রান। ২০টি চার ছাড়াও ৪টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। আশরাফুলের এই সেঞ্চুরিতে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভিলেনুভে।
এদিন, ফ্রান্সের টি-টেন লিগে তাদের প্রতিপক্ষ ভিলেনুভে সুপার কিংস সিসি আগে ব্যাট করে ৩ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করেছে। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন আশরাফুল। তার ব্যাটে ভর করে ৮.৩ ওভারেই ১৩৯ রান তুলে জয় নিশ্চিত করেছে এসি সেইন্টস। আশরাফুলের সতীর্থ মল্লিক শুভ ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন।









