কানাডায় খেলার অনুমতির অপেক্ষায় আফিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৭:০৪আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৭:৩৭

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন আফিফ হোসেন। যদিও বিসিবির কাছ থেকে এখনও অনাপত্তিপত্র পাননি তিনি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর কাছে মিডল অর্ডার এই ব্যাটারের অনাপত্তিপত্র চাওয়ার কথা রয়েছে। 

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অনাপত্তিপত্র শিগগিরই দিয়ে দেবে। লিটনের দল সারে জাগুয়ার্স থেকেই ডাক পেয়েছেন আফিফ। এই লিগে বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও খেলছেন। যদিও একসঙ্গে তিন ক্রিকেটারের খেলার সুযোগ নেই। সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে কানাডা ছেড়েছেন। 

লিটন-আফিফের দল এখন পর্যন্ত গ্লোবাল টি-টোয়েন্টিতে ৫টি ম্যাচ খেলেছে। দুটিতে জিতলেও হেরেছে একটি। বাকি দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটন দাস যেন আছেন নিজের ছায়া হয়ে। চার ম্যাচে এই উইকেটকিপার ব্যাটারের ব্যাট থেকে এসেছে মোট ৫০ রান। লিটনের এমন মন্থর ব্যাটিংয়ের পরও অবশ্য তার দল জিতেছে। চার ম্যাচের মধ্যে এক ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে। বাকি তিন ম্যাচের মধ্যে সর্বোচ্চ রান ২৫। অন্যদিকে, মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলা সাকিব ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে ছিলেন। ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রাখার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যদিও লিগে সাকিবের সার্ভিস পাচ্ছে না মন্ট্রিল। সাকিব চলে যাচ্ছেন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম