বিরল রেকর্ডের সাক্ষী বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২২

এক বিরল রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ-ভারত ম্যাচ। ভারতের পাঁচজন বোলারের চারজনই একই ইকোনমি রেট নিয়ে ৪ ওভারের বোলিং কোটা শেষ করেছেন এদিন। 

বিরল রেকর্ডের সাক্ষী বাংলাদেশ-ভারত ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দেখা যায়নি। নিজের শেষ ওভারে রবীন্দ্র জাদেজা দুটি ওয়াইড না দিলে পাঁচ ভারতীয় বোলারের ইকোনোমি রেট একই হতো।

ভারতের হয়ে আশিষ নেহরা, যশপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও রবিচন্দ্রন অশ্বিন চার ওভারের স্পেলে সমান ২৩ রান করে দিয়েছেন। চারজনেরই ইকোনমি রেট ৫.৭৫। তবে নেহরা ৩ উইকেট পেলেও বাকি তিনজন পান একটি করে উইকেট।

কিন্তু শেষ ওভারে দুটি ওয়াইড দেওয়ায় ৪ ওভারে সর্বমোট ২৫ রান দেওয়া জাদেজার ইকোনমি রেট বেড়ে দাঁড়ায় ৬.২৫।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি