ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২৩, ১৯:০০আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৯:২৩

জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ৫-৬ দিন জ্বরে ভোগার পর রবিবারের রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। 

যদিও এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছেন বাংলাদেশের এই পেসার। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের পেস বোলিংয়ের বড় ভরসার নাম হাসান। এশিয়া কাপ ও বিশ্বকাপেও থাকবেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। এমন অবস্থায় হাসানের ডেঙ্গু নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ তৈরি করেছে।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে এই মুহূর্তে সুস্থবোধ করছেন হাসান। পরে আবার রক্ত পরীক্ষা করা হয়নি।

মিরপুরে চলছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। গত দুইদিন ধরে হয়েছে ক্রিকেটারদের মেডিকেল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ৭ আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস ট্রেনিং। ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল অনুশীলন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ক্যাম্পে যোগ দেবেন না তরুণ এই পেসার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম