অ্যাশেজ সিরিজ শেষে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে আইসিসির শাস্তি

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৭:২৬আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৭:৩০

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেলো। শেষ ম্যাচে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-২ এ সিরিজ ড্র করে ইংল্যান্ড। দুটি করে ম্যাচ জিতে দুই দলই বেশ ভালো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট পেয়েছিল। কিন্তু অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর তারা বড় ধাক্কা খেলো স্লো ওভার রেটের অপরাধে। আইসিসি তাদের ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি পয়েন্ট কেটে নিয়েছে।

গত ১৩ জুলাই ডারবানে আইসিসি সম্মেলনে টেস্টে স্লো ওভার রেটের নতুন শাস্তি চালু করে, যা কার্যকর হয়েছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর সঙ্গে সঙ্গে। সংশোধিত নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলকে তাদের প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার পাশাপাশি একটি করে ডব্লিউটিসি পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি চালু হয়।

সাধারণত প্রতিটি দলকে দিনে ৯০ ওভার বল করতে হয়। সেটা বাস্তবায়ন করতে না পারায় অ্যাশেজ সিরিজের পর অস্ট্রেলিয়া হারিয়েছে ১০ পয়েন্ট। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে বরাদ্দ থাকা সময়ের মধ্যে ১০ ওভার বল কম করেছিল তারা। স্লো ওভার রেটের শাস্তিতে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে তাদের। আর ইংল্যান্ড পাঁচ টেস্টের চারটি মিলিয়ে ১৯ ওভার বল কম করেছে। ১৯ পয়েন্ট হারানোর সঙ্গে ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে স্বাগতিকদের।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী