চলে গেলেন সাবেক পাকিস্তান কিপার ও পিসিবি প্রধান

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৩, ২০:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:৩৮

মারা গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও সাবেক উইকেটকিপার ব্যাটার ইজাজ বাট। লাহোরে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সময় পিসিবি প্রধান হিসেবে নিয়োগ পান ইজাজ। পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে বড় সঙ্কটের মুহূর্তে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই শ্রীলঙ্কার টিম বাস ও ম্যাচ অফিশিয়ালদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যে হামলায় নিহত হন ৮জন। তার পর তো লম্বা সময় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল। ওই সময় আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগের আঙুলও তুলেছিলেন। ইজাজ বাট অবশ্য ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন সেসব। 

তার সময়ে অধিনায়কত্বে পরিবর্তনের ঘটনাও ঘটে বেশ কয়েকবার। একটি প্রতিবেদন প্রকাশের পর পদ হারান শোয়েব মালিক। অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের পর নিজেদের ক্রিকেটারদের নিষেধাজ্ঞার ঘটনাও ঘটে তার সময়। ২০১০ সালে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খান। এক বছরের নিষেধাজ্ঞায় পড়েন শোয়েব মালিক ও নাভিদ উল হাসান। তার সময়ে স্পট ফিক্সিংয়ে জড়ান তখনকার অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরও।  

পিসিবির দায়িত্ব নেওয়া ছাড়া পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট খেলেছেন ইজাজ। অভিষেক করেছিলেন ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার শেষ ম্যাচ ছিল ১৯৬২ সালে দ্য ওভালে। 

/এফআইআর/     
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী