‘ঐতিহাসিক’ কেন্দ্রীয় চুক্তি পেতে যাচ্ছেন বাবর-রিজওয়ানরা

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১০:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:৫৭

‘ঐতিহাসিক’ কেন্দ্রীয় চুক্তি পেতে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিরা মাসে শীর্ষ ক্যাটাগরিতে ৪.৫ মিলিয়ন পাকিস্তানি রুপির মতো পেতে পারেন। যা গত বছরের চুক্তির তুলনায় চার গুণ!

গত বছরের লাল বল ও সাদা বলের পৃথক চুক্তির ফরম্যাট থেকে এবার সরে এসেছে পিসিবি। যেখানে দুটি ফরম্যাটে আলাদা করে খেলোয়াড়দের ভাগ করা হয়েছিল। তার বদলে আগের বছরগুলোর ফরম্যাটে ফেরা হবে। ক্যাটাগরি থাকবে চারটি। বাবর, রিজওয়ান ও আফ্রিদিরা অধিনায়ক হিসেবে এবং সব ফরম্যাটের তারকা হিসেবে ক্যাটাগরি ‘এ’ তে থাকবেন।   

ক্যাটাগরি ‘বি’ তে থাকা ক্রিকেটাররা পাবেন ৩ মিলিয়ন পাকিস্তানি রুপির আশেপাশে। ‘সি’ আর ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ০.৭৫ থেকে ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপির মধ্যে পেতে পারেন। 

এখানে আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য। আইসিসির নতুন রাজস্ব বণ্টন মডেল চালুর এক বছর পূর্বেই চুক্তির বেতন রেকর্ড পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য নতুন মডেলে পিসিবির বার্ষিক আয়ও বাড়ছে গতবারের দ্বিগুণ! যার পরিমাণ প্রায় ৯.৬ বিলিয়ন পাকিস্তানি রুপির মতো। 

গত বছর চুক্তি মনমতো না হওয়াতে তাতে সই করতে বিলম্ব করেছিলেন শীর্ষ খেলোয়াড়রা। বিশেষ করে লিগ খেলা নিয়ে কঠোর বিধিনিষেধে তারা সন্তুষ্ট ছিলেন না। তখন পিসিবির প্রধান ছিলেন রমিজ রাজা। এ নিয়ে বতর্মানে আলোচনা এখনও চলমান। খেলোয়াড়রা আগামীতে কতগুলো লিগে অংশ নিতে পারবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে যতটুকু জানা গেছে, শীর্ষ দুই ক্যাটাগরির খেলোয়াড়রা পিএসএল ছাড়া আরও বাড়তি একটি লিগে খেলার সুযোগ পাবেন। নিচের ক্যাটাগরির খেলোয়াড়রা অবশ্য একের অধিক লিগে খেলার সুযোগ পাবেন।

/এফআইআর/       
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম