ছেলেকে নিয়ে ঢাকায় হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯:৩৬

ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে বুধবার দুপুরের ফ্লাইটে ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 

দুয়ারে এশিয়া কাপ। কিন্তু দল চূড়ান্তকরণ এখনও বাকি। তার ওপর তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক নির্বাচনসহ বেশ কিছু ব্যাপার আটকে আছে হাথুরুসিংহে না থাকায়। তিনি আসাতে আগামী ২/১ দিনের মধ্যে বিষয়গুলো সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

অবশ্য দুপুরে ঢাকায় ফিরে বেশিক্ষণ বিশ্রাম নিতে পারছেন না হাথুরুসিংহে। বুধবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় তার বৈঠকে বসার সম্ভাবনা আছে। সেখানে কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন বোর্ড প্রধান। এছাড়া এশিয়া কাপের দল নিয়েও আলোচনা করবেন তারা।
 
বুধবার একই সময়ে শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরেছেন ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। দু’জন বের হয়ে অবশ্য বিমানবন্দর ত্যাগ করেছেন আলাদা আলাদা গাড়িতে।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি