আমিরাতের বোলিংয়ে অসহায় লঙ্কান ব্যাটিং লাইনআপ !

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১০

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১২৯ রানের পুঁজি সংগ্রহ করতে পেরেছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের বোলিংয়ের কাছে এদিন রীতিমতো অসহায় আত্মসমর্পন করলেন লঙ্কান ব্যাটসম্যানরা। আমিরাতের বোলিংয়ে অসহায় লঙ্কান ব্যাটিং লাইনআপ !

আরব আমিরাতের বোলারদের তোপে এদিন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য আমিরাতের প্রয়োজন ১৩০ রান।

বৃহস্পতিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।  শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। ৯.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৮ রান তুলেন দুই ওপেনার দিনেশ চান্দিমাল ও তিলকরত্নে দিলশান। আমজাদ জাভেদের বলে আউট হওয়ার দিলশান ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন। দলীয় ৭৯ রানে ১১.১ ওভারে সেই আহমেদ জাভেদের বলে আউট হন মিলিন্দা সিরিবর্ধনা (৬)।
কিছুক্ষণ পর দলীয় ৮৯ রানে ফিরে যান চান্দিমালও। আবারও হন্তারক জাভেদ। তার বলে ওসমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। দলীয় ৯৮ রানে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন ঘটে। নাভিদের বলে সাজঘরে ফিরে যান দাসুন শানাকা। দলীয় ১০৫ ও ১১৩ রানে শ্রীলঙ্কার পঞ্চম ও ষষ্ঠ উইকেটের পতন ঘটে। যথাক্রমে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুস ও শেহান জয়সুরিয়া।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে শ্রীলঙ্কা। ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন আমজাদ জাভেদ। দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাভিদ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের