এলপিএল অভিষেকে বিবর্ণ লিটন-শরিফুল, কোয়ালিফায়ারে সাকিবরা

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ২২:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২২:৩৯

সাকিব আল হাসান আগে থেকেই খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। গল টাইটান্সের একাদশে নিয়মিত থাকছেন তিনি। মঙ্গলবার অভিষেক হলো আরও দুই বাংলাদেশি- শরিফুল হাসান ও লিটন দাসের। শরিফুল খেলছেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে, আর সাকিবের সতীর্থ লিটন। শেষ হাসি হাসলেন সাকিব-লিটনই। গলের ৮ উইকেটের জয়ে ব্যাটে-বলে উল্লেখযোগ্য অবদান রাখেন সাকিব, তবে বিবর্ণ বাকি দুইজন। 

কলম্বোকে মাত্র ৭৪ রানে অলআউট করে গল। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরে তারা। 

লাহিরু কুমারা প্রথম দুই ওভারে ফেরান কলম্বোর দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও বাবর আজমকে। এরপর তাবরাইজ শামসি পাওয়ার প্লের পরের ওভারে জোড়া আঘাত হানেন। এই স্পিনার পরের স্পেলের ২ ওভারে আরও দুটি উইকেট নেন। এরপর সেক্কুগে প্রসন্ন এক ওভারে তিন ব্যাটারকে ফেরান।

প্রথম তিন ওভারে মাত্র ৮ রান দেওয়া সাকিব তার শেষ ওভার বল করতে নেমে কলম্বোর শেষ ব্যাটার ইফতিখার আহমেদকে বোল্ড করেন। ৩.৪ ওভারে ৮ রান দেন বাংলাদেশি স্পিনার। তার বলে কোনও বাউন্ডারির দেখা পায়নি প্রতিপক্ষ ব্যাটাররা। 

শামসি সর্বোচ্চ চার উইকেট নিলেও সবচেয়ে সেরা ইকোনমি রেট (২.১৮) সাকিবের।

লক্ষ্যে নেমে দ্রুত ভানুকা রাজাপাকসা ৬) ও লিটন দাস (১) ফিরে গেলেও সাকিব ও লাসিথ ক্রুসপুলের জুটিতে জয়ের পথ তৈরি করে গল।

সাকিব যদিও ব্যাট হাতে বড় কোনও অবদান রাখতে পারেননি। ক্রুসপুলের সঙ্গে ৩০ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তিনি করেন ১৫ বলে ১৭ রান। তার ব্যাটেই আসে জয়সূচক রান। ২৫ বলে চার ৪ ও তিন ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন ক্রুসপুলে। 

৮.৩ ওভারেই জিতে গেছে গল, করে ২ উইকেটে ৭৫ রান।

শরিফুল ১ ওভার বল করে দেন ৭ রান।

৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব দ্বিতীয় স্থানে থেকে শেষ করলো গল। প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার মুখোমুখি হবে তারা। কলম্বো বিদায় নিলো পঞ্চম স্থানে থেকে। শরিফুলের এলপিএল শেষ হলো এক ম্যাচ খেলেই, লিটন সুযোগ পেলেন আবারও নিজেকে প্রমাণ করার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম