ইমরানকে ভিডিওতে না রাখায় পিসিবিকে ক্ষমা চাইতে বললেন আকরাম  

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১৯:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৯:৫৬

১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে দুই মিনিটের বেশি একটি ভিডিও পোস্ট করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে মূলত দেশটির বড় ক্রিকেটীয় অর্জনকে তুলে ধরা হয়। সেখানে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদ সহ শীর্ষ লিজেন্ডরা থাকলেও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকেই রাখা হয়নি! এমন বিতর্কিত কাণ্ডে পিসিবির সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম।

বুধবার টুইট করে এই কিংবদন্তি জানিয়েছেন, ভিডিওটি দেখে জীবনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন তিনি। ফলে পিসিবিকে আহ্বান জানিয়েছেন, ভিডিওটি মুছে ফেলতে এবং ইমরান খানকে না রাখায় ক্ষমা চাইতে, ‘লম্বা ফ্লাইট ও কয়েক ঘণ্টার ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় পৌঁছার পর যখন পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে ইমরান খানকে ছাড়া পিসিবির শর্ট ক্লিপটি দেখি। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা তখন খেয়েছি... ঘটনা হচ্ছে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য এসবক্ষেত্রে অন্য বিষয়। কিন্তু বিশ্ব ক্রিকেটে ইমরান একজন আইকন এবং তার সময়ে পাকিস্তান দলকে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলেছিলেন তিনি এবং এগিয়ে যাওয়ার পথও দেখিয়েছিলেন... পিসিবির উচিত ভিডিওটি মুছে ফেলা এবং ক্ষমা চাওয়া।’

ইমরান খানের ওই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে গেছে। বোঝাই গেছে বর্তমান রাজনৈতিক পালাবদলের কারণেই এমন ঘটনার শিকার হয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী। দশ দিন আগে গ্রেফতারের পর তিন বছরের জন্য কারাদণ্ডের শাস্তি পেয়েছেন। মূলত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় পাওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে ৭০ বছর বয়সী ইমরান খানকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম