জ্বর কমলেও প্রথম ম্যাচে খেলবেন না লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৩:৪২আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৩:৪২

এশিয়া কাপ শুরুর আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। জ্বরের কারণে লিটন দলের সঙ্গী হতে পারেননি। জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না এই ওপেনার। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। ডানহাতি এই ওপেনার না থাকায় ওপেনিংয়ে দুই তরুণ নাঈম শেখ ও তানজীদ হাসান তামিমের ওপর ভরসা করতে হচ্ছে।

আজকালকের মধ্যে লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেছেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দুই একদিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনও বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’

প্রথম ম্যাচে খেলতে না পারলেও লিটনের বিকল্প  নিয়ে ভাবছে না বিসিবি, বললেন নান্নু, ‘আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেছে (লিটন)। আর বিকল্প হিসেবে সাইফেরও (হাসান) ডেঙ্গু পজিটিভ। এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না।’  

পাল্লেকেলেতে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে।

‘বি’ গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই সুপার ফোরে পৌঁছে যাবে বাংলাদেশ। সুপার ফোরে উঠলে তারা তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে লড়াই করে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু হবে কলম্বো ও লাহোর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর কলম্বোতে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি