স্পিনাররা চ্যালেঞ্জ নিতে পারবেন বলে বিশ্বাস হেরাথের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ২৩:২৪আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২৩:৩১

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে বুধবার। নেপাল ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারকার আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কান সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মনে করেন, বাংলাদেশের স্পিনাররা বাইরের কন্ডিশনের চ্যালেঞ্জ খুব ভালোভাবেই নিতে পারবেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেসাররা দারুণ দাপট দেখাচ্ছে। তবে শ্রীলঙ্কান কন্ডিশনে পেসারদের পাশাপাশি স্পিনারদের প্রাধান্যও থাকে। বাংলাদেশের সাকিব, মিরাজ, মেহেদী, নাসুমরা সেই চ্যালেঞ্চ নিতে পারবেন বলে বিশ্বাস স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। মঙ্গলবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে হেরাথ বলেছেন, ‘সব কিছুই নির্ভর করবে। যদি স্পিনাররা উইকেট থেকে সহায়তা পায় আশা করি সেটা কাজে লাগাবে। আর যদি নাও পায় বিশ্বাস করি বোলাররা উইকেটের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি টার্ন নাও থাকে আশা করি তারা আক্রমণাত্মক ফিল্ডিং ও লাইন লেংথের মাধ্যমে চ্যালেঞ্জ উতরে যাবে।’ 

ক্যান্ডির উইকেট নিয়ে বাংলাদেশের এই স্পিনিং কোচ বলেছেন, ‘এটা নির্ভর করে পরিস্থিতির ওপর। যদি বোলিং উইকেট হয় আশা করবো ভালো স্পেল করবে। আমার মনে হয় পাল্লেকেলের উইকেট ৫০/৫০। দুই দলই নিজেদের সেরা ক্রিকেটটা খেলবে।’

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে দারুণ সন্তুষ্ট হেরাথ। আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এখন মাঠে নামার অপেক্ষা। যে ধরনের চ্যালেঞ্জই আসুক না না কেন সেটা নিতে প্রস্তুত। আশা করি ছেলেরা নিজেদের সেরাটা দেবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম