বড় টুর্নামেন্টে স্পোর্টিং উইকেট আশা করি: শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৭

পরিকল্পনাহীন ব্যাটিং-এ বড় খেসারত দিতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। আগে ব্যাটিং করে লঙ্কান বোলারদের তোপে ১৬৪ রানে থামে বাংলাদেশের স্কোর। সেই রান আবার ১১ ওভার বাকি থাকতেই তুলে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ উইকেটে এমন হারে উইকেট নিয়ে অভিযোগ তুললেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ৭৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত। এ সময় উইকেট নিয়ে তরুণ এই ব্যাটার বলেছেন, ‘আসলে এখানে উইকেট সব সময় ভালোই থাকে। আজকে তেমনটা ছিল না। তবে এগুলো আমাদের হাতে ছিল না। আমাদেরকে আমাদের খেলাটা ভালোভাবে খেলতে হবে। তাই আমরা উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করি না। তবে এমন বড় টুর্নামেন্টে আমরা স্পোর্টিং উইকেট আশা করি।’

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি। কিন্তু প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান মোটেও সহজ দল নয়। আফগানদের বিপক্ষে হারলেই দেশের টিকিট কাটতে হবে টাইগারদের। জিতলেও যে সুপার ফোরে উঠবেও তারও গ্যারান্টি নেই। অন্তত স্বপ্নটা বেঁচে থাকবে।

বড় টুর্নামেন্টে স্পোর্টিং উইকেট আশা করি: শান্ত

বাংলাদেশ অবশ্য ম্যাচটি জিতে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চায় জানিয়ে শান্ত বলেন, ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। আমরা জেতার জন্যই খেলবো। পরের ম্যাচ জেতার পরে বোঝা যাবে কী সমীকরণ দাঁড়াবে বা কী হবে।’

/আরআই/এলকে/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ দলের বোলিং কোচ থাকছেন না শন টেইট!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী