সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ 

নেপালকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৩

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজ দল। সোমবার আশিকুর রহমানের লক্ষ্যভেদে বাংলাদেশ ১-০ গোলে নেপালকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে।

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে নেপালের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশের। আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ম্যাচে ঘড়ির ১৮ মিনিটে বাংলাদেশ প্রথম ম্যাচ সুযোগ পেয়েছে। বক্সের ভেতরে থেকে বাংলাদেশের একজনের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। নেপালও পাল্টা আঘাত হানে। কিন্তু ৩১ মিনিটে সুভাশ বামের জোরালো শট গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। 

বিরতির পর বাংলাদেশের এগিয়ে যেতে সময় লাগেনি। ৪৬ মিনিটে কর্নার থেকে বাংলাদেশ এগিয়ে যায়। অধিনায়ক নাজমুল হুদার ভাসিয়ে দেওয়া বলে আশিকুর রহমানের ৬ গজ বৃত্তের বাইরে থেকে নেওয়া হেড জড়ায় জালে।

গোল শোধে চেষ্টা করে নেপাল সফল হয়নি পরে। বাংলাদেশও পারেনি আর ব্যবধান বাড়াতে। দুই ম্যাচে বাংলাদেশ ৩ পয়েন্ট পেয়েছে। আর নেপাল এক ম্যাচ কম খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নেপাল খেলবে। সেই ম্যাচ নেপাল জিতলে তখন তিন দলের পয়েন্ট সমান হবে। আর ড্র হলে ভারত ও বাংলাদেশ শেষ চারে খেলবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম