ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুটি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৬

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ২০২৩-২৪ মৌসুমের জন্য তাদের নারী দলের হোম ফিকশ্চার প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে দুটি সিরিজ খেলবে তারা। 

পাকিস্তান সফর শেষে দক্ষিণ আফ্রিকা তাদের হোম সিজন শুরু করবে সেপ্টেম্বর-অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলে।

এরপরই বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, তারপর সমান সংখ্যক ওয়ানডে খেলবে ডিসেম্বরে। বেনোনি, কিম্বার্লি, ইস্ট লন্ডন ও পচেফস্ট্রুমে হবে এই ছয় ম্যাচ। ওয়ানডে সিরিজ হবে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ  ২০২২-২৫ এর অন্তর্ভুক্ত। 

আগামী ৩ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু বেনোনির উইলোমুর পার্ক। কিম্বার্লির কিম্বার্লি ওভালে পরের দুটি ম্যাচ ৬ ও ৮ ডিসেম্বর। প্রথম ওয়ানডে ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে। ২০ ও ২৩ ডিসেম্বর পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভাল ও বেনোনিতে হবে শেষ দুটি ওয়ানডে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান