সাবেক বাংলাদেশি ক্রিকেটার এখন কানাডার পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৭

বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাটেই খেলেছিলেন মেহরাব হোসেন জুনিয়র। আকস্মিকভাবে ২২ বছর বয়সেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সুবিধা করতে পারেননি ঘরোয়া ক্রিকেটেও। সেই মেহরাব এখন আলোচনায় এসেছেন কানাডার পুলিশ বিভাগে যোগ দিয়ে।

বৃহস্পতিবার দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ বিভাগে দায়িত্ব গ্রহণ করেছেন। তার সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার।

মেহরাব ক্রিকেটের পাশাপাশি দেশ ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। কানাডায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে মেহরাব জুনিয়রের। ক্রিকেটের মানুষ এখন সামলাবেন কানাডার আইন শৃঙ্খলা। বাঁহাতি এই ব্যাটার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমকে সেটা নিশ্চিত করেছেন। মেহরাব বলেছেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।’

২০০৬ সালে অনুর্ধ্ব -১৯ দলের বিশ্বকাপে ১২ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ২১৩ রান আর বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। আর তাতেই কি না ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়ে যায় এই অলরাউন্ডারের। কিন্তু থিতু হতে পারেননি। ফলাফল দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি ঘটে তার। বাংলাদেশের হয়ে মেহরাব খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি।

সাকিবদের সাবেক সতীর্থ ক্রিকেট ছাড়লেও, ক্রিকেট তার পিছু ছাড়েনি। তিনি জানালেন, কানাডা পুলিশের ক্রিকেট দলে নিয়মিত খেলেন তিনি। এমনকি দেশ থেকে যাওয়া সাবেক সতীর্থ-বন্ধুরা যখন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেন, তিনি তখন সেখানেও অংশ নেন। শুধু ক্রিকেটারই নন, মেহরাব ভালো গানও গাইতে পারেন, বাজাতে পারেন গিটার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন বাংলাদেশি পেসাররা
ওয়ানডে ক্রিকেট কি বিপদে? জন্টি রোডসের মন্তব্যে নতুন শঙ্কা
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
সর্বশেষ খবর
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
‘আমার জীবনে বিদ্যুতের এত খারাপ অবস্থা দেখিনি’
‘আমার জীবনে বিদ্যুতের এত খারাপ অবস্থা দেখিনি’
সর্বাধিক পঠিত
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ