না বুঝে নাঈমকে নিয়ে সমালোচনা করা হচ্ছে: রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮

তিনবারের ফাইনালিস্ট বাংলাদেশ। কিন্তু এবারের এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্স করেছে। বিশেষ করে ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয়েছেন। নাজমুল হোসেন শান্ত ছাড়া কোনও ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ওপেনার নাঈম শেখকে নিয়ে। নির্বাচক আব্দুর রাজ্জাক তো বলেই দিলেন- না বুঝে নাঈমকে নিয়ে সমালোচনা হচ্ছে। 

এশিয়া কাপের সবগুলো ম্যাচে সুযোগ পেয়েছেন নাঈম। টানা চার ম্যাচ খেলে বাঁহাতি ওপেনার করেছেন ৮৫ রান। প্রতি ম্যাচে ভালো শুরুর পরও ইনিংস বড় কথাতো দূরে থাক; বাজে শটে আউট হয়েছেন। অধিনায়ক সাকিব আল হাসান যদিও এটাকে স্কিলের নয়, মনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে দেখছেন।এবার নাঈমের পক্ষে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক।

সোমবার কলম্বোতে সংবাদ মাধ্যমকে রাজ্জাক বলেছেন, ‘আমার কাছে মনে হয় একটু বেশিই করা হয় (সমালোচনা)। কারণ যারা করছে তারা বাংলাদেশের বাইরের কেউ না। সবাই হয়তো ভালো চায় বাংলাদেশের কোনও না কোনও দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে সমালোচনার পথটা ভুল। শুনেছি তাকে (নাঈম) নিয়ে যা-তা বলা হচ্ছে।’

বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন নাঈম। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান করে জাতীয় দলে ফের সুযোগ পেয়েছেন। তাকে নেওয়ার পেছনে তাই যথেষ্ট কারণ আছে বলে জানালেন রাজ্জাক, ‘না নেওয়ার মতো কোনও কিছু সে (নাঈম) করেনি। জাতীয় দলে খেলার মতো কাজই সে করেছে। এখানে সে ক্লিক করতে পারেনি। তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ, তা নয়। যখন আন্তর্জাতিক আঙিনায় সে প্রথম এসেছিল, তখন সে এতটা খারাপ ছিল না। এখন যেরকম খেলছে...একটা সময় সে ভালো সময় কাটিয়েছে প্রিমিয়ার লিগে। এই মুহূর্তে আমরা বা ও যে রকম আশা করছে, সে রকম হয়তো হচ্ছে না।’

নাঈমকে আরও সুযোগ দেওয়ার পক্ষে এই নির্বাচক, ‘তার মানে এই না যে, ওকে (নাঈম) ছুঁড়ে ফেলা হবে কিংবা চাপ তৈরি করা হবে। একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে বা অন্য যেকোন পর্যায়ে খেলে...সে খারাপ খেললে কিন্তু নিজেই বুঝে। নানাভাবে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম