কারও ভাবনার চেয়েও বেশি সেঞ্চুরি করবে কোহলি: ওয়াকার

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩

পাকিস্তানের বিপক্ষে সোমবার অনবদ্য এক সেঞ্চুরি করেন বিরাট কোহলি। এই ইনিংসেই শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে সবচেয়ে দ্রুততম ১৩ হাজার ওয়ানডে রানের মালিক হন। ক্যারিয়ারের ৪৭তম ওয়ানডে সেঞ্চুরিতে কোহলি ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর আরেকটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে। সবচেয়ে বেশি ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন শচীন, তাকে ছুঁতে আর দুটি শতক দরকার কোহলির। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস মনে করেন, আরও অনেক সেঞ্চুরি আসতে যাচ্ছে ডানহাতি ব্যাটারের কাছ থেকে।

কলম্বোতে রিজার্ভ ডের দিন ৮ রানে খেলতে নামেন কোহলি। দাপট দেখান শেষ পর্যন্ত। ৯৪ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে তার দুটি চার ও ছয়ের মারে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ ৩৫৬ রান করে ভারত।

কোহলি অবিশ্বাস্য ইনিংসের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকারের প্রশংসা কুড়ালেন, ‘শচীন টেন্ডুলকার ৪৯ সেঞ্চুরি (ওয়ানডে) নিয়ে শেষ করেছিল। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, বিরাট তার ক্যারিয়ারের শেষলগ্ন থেকে অনেক দূরে, ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হতে অনেক দেরি। সে কারও ভাবনার চেয়েও বেশি (সেঞ্চুরি) নিয়ে শেষ করবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের