অস্ট্রেলিয়া সিরিজে ভারতের দলে অশ্বিন, অধিনায়ক রাহুল

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। শেষ ওয়ানডেতে ফিরবেন তারা। প্রথম দুই ওয়ানডেতে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

অক্ষর প্যাটেলের ইনজুরির কারণে মূলত দুই অফস্পিনিং অলরাউন্ডার অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে। ফিটনেস বিবেচনায় শেষ ওয়ানডের দলে রাখা হয়েছে অক্ষরকে। অশ্বিন সবশেষ ওয়ানডে খেলেন ২০২২ সালে। ৫০ ওভারের ক্রিকেটে তিনি অনেকটা বিলুপ্ত, গত চার বছরে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন।

আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর হবে এই তিন ম্যাচ। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। ৮ অক্টোবর এই অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ।

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়ার, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (ফিটনেস বিবেচনা), রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম