এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪

গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে তৃতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর টাইয়ের পর ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের অভব্য আচরণ হয়েছিল আলোচিত। দেশেরই সাবেক ক্রিকেটাররা তার সমালোচনায় মুখর হয়েছিলেন। ওই ঘটনা আবারও আলোচনায়, কারণ ফের মুখোমুখি হচ্ছে দুই দল।

এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। শুক্রবার চীনের হাংজুতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে একটিও বল গড়ায়নি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগামী ২৪ সেপ্টেম্বর শেষ চারে তার দল মুখোমুখি হবে ভারতের। 

অবশ্য হারমানপ্রীতকে পাচ্ছে না ভারত। বাংলাদেশ সফরের শেষ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ দহয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চেও করেন অশোভনীয় মন্তব্য। আম্পায়ারদের নিয়ে কটাক্ষ করেন। ওই আচরণের শাস্তি হিসেবে আইসিসি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। তাতে করে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারছেন না হারমানপ্রীত।

তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন বাংলাদেশ চাপে আছে কি না প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিগার বলেছেন, ‘না, আমরা একে আরেকটা ম্যাচ হিসেবে দেখছি। আজ খেলতে পারলে ভালো হতো। কিন্তু ভারতের বিপক্ষে সম্প্রতি আমাদের খেলার ভালো অভিজ্ঞতা আছে। শেষবার তো আমরা জিতেছিলাম।’

এই ম্যাচে বৃষ্টি নাক গলালে ফল বাংলাদেশের বিরুদ্ধে যাবে। নিগার বললেন, ‘দেখুন, আবহাওয়ায় কারও হাত নেই। এই ম্যাচে সফল হতে প্রয়োজনীয় প্রস্তুতি নিবো।’

জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতেও তারা জয় দিয়ে শুরু করে। শেষ ম্যাচে উত্তেজনাপূর্ণ টাইয়ে সিরিজটি ভাগাভাগি করে ১-১ এ।

এশিয়ান গেমস টি-টোয়েন্টির আরেক সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী