ওয়ানডে বিশ্বকাপ

উদ্বোধনী দিনে ফ্রিতে খেলা দেখবেন ৩০ থেকে ৪০ হাজার নারী

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩, ১৩:২০আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৫:০২

মঞ্চ প্রস্তুত। বৃহস্পতিবার দুপুরেই ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। দিনটিকে আলাদাভাবে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। ফ্রি টিকিটে এদিন মাঠে খেলা দেখবেন ৩০ হাজার থেকে ৪০ হাজার নারী দর্শক! উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।  

গত মাসে ভারতের পার্লামেন্টে পাস হয়েছে নারী সংরক্ষণ বিল। আর এটাকে প্রেরণা হিসেবে নিয়েই গ্যালারিতে কিছু সংখ্যক নারী দর্শক আনার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলের বিজেপির সহ-সভাপতি ললিত ওয়াধাওয়ান এমন তথ্য জানিয়েছেন। 

শুধু ফ্রি টিকিটই নয়। এদিন চা ও লাঞ্চের জন্য সৌজন্য কুপনও সরবরাহ করা হয়েছে।  ললিত ওয়াধাওয়ান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘প্রায় ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শক আহমেদাবাদের উদ্বোধনী ম্যাচ দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবকদের বলা হয়েছে নাম প্রেরণ করতে। তার পর টিকিট তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, টিকিটগুলো শীর্ষ পর্যায় থেকে পাঠানো হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের