এশিয়ান গেমস

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ০৯:৫০আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৯:৫০

মালয়েশিয়ার বিপক্ষে কোনোরকমে জিতে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। তাদের বিপক্ষে ব্যাটে-বলে বিবর্ণ সাইফ হাসানরা। ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে জিতে গেছে ভারত।

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৯৬ রান করে বাংলাদেশ। জবাবে ৯.২ ওভারে ১ উইকেটে লক্ষ্য অতিক্রম করে ভারত।

পঞ্চম ওভারে ১৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ধস নামে। ওয়াশিংটন সুন্দরের এক ওভারে জোড়া আঘাতে পাওয়ার প্লেতে ৩ উইকেটে বাংলাদেশ করে ২১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বড় কোনও জুটি তৈরি হয়নি। জাকের আলী সর্বোচ্চ ২৪ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন (২৩) ও রাকিবুল হাসান (১৪) দুই অঙ্কের ঘরে রান করেন। 

ভারতের পক্ষে সাই কিশোর সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

জবাব দিতে নেমে রানের খাতা না খুলে ভারত প্রথম উইকেট হারায়। যশস্বী জয়সওয়ালকে থামান রিপন মন্ডল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মার ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দশম ওভারে জিতে যায় তারা। রুতুরাজ ৪০ ও তিলক ৫৫ রানে অপরাজিত ছিলেন। 

আফগানিস্তান ও পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। এই ম্যাচের পরাজিত দলের সঙ্গে শনিবার ব্রোঞ্জের লড়াই করবে বাংলাদেশ। একই দিন হবে ফাইনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি