বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর ধর্মশালার আউটফিল্ড নিয়ে উদ্বেগ 

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ১১:১১আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:১৬

বিশ্বকাপে ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামের প্রথম ম্যাচটি হয়েছে গতকাল। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর আবারও আউটফিল্ডের কারণে এটি আলোচনায়।

বিশ্বকাপের আগে থেকেই এই মাঠের আউটফিল্ড আলোচনায় ছিল। গতকালকেও যেমন দেখা গেলো মাঠের সবখানে ঘাসের পরিমাণ সমান ছিল না। ঘাস উঠে যাওয়ায় আউটফিল্ডের চেহারা হয়ে পড়ে করুণ। অল্পের জন্য বড় ইনজুরি থেকে বেঁচেছেন আফগার স্পিনার মুজিব উর রহমান। বাউন্ডারি লাইনে ডাইভ দিতে গিয়ে মাটিতে আটকে যায় তার পা। তার পর তো বাজেভাবে মাটিতেই পড়ে গেছেন। এমন ঘটনার পর আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রিকবাজকে বলেছেন,  ‘এটা খুবই দুঃখজনক। খেলার জন্য জায়গাটা অসাধারণ। কিন্তু আউটফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য এখনও উপযুক্ত নয়। হতে পারে বৃষ্টির কারণে... কিন্তু সেটা প্রস্তুত নয় কোনওভাবেই।’

ওই কর্মকর্তা উদ্বেগ জানিয়ে আরও বলেছেন, ‘কিউরেটর বলেছে অনেক বৃষ্টি হওয়াতেই এমন অবস্থা। কিন্তু এমন চলতে থাকলে যে কেউ মাঠে চোট পাবে। এসব ক্ষেত্রে কেউ ডাইভ কিংবা স্লাইড দিতে চাইবে না। কিন্তু ক্রিকেটে সেটা অবশ্যই করতে হবে।’

এবারই প্রথম এই মাঠের আউটফিল্ড আলোচনায় নয়। এই বছরের শুরুতে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট সরিয়ে নেওয়া হয়েছিল এই মাঠ থেকে। কারণ ছিল আউট ফিল্ডে পর্যাপ্ত ঘাসের অভাব। আউটফিল্ডের ঘাসে এক ধরনের ছত্রাক সংক্রমণের খবরও শোনা গেছে।

আফগানিস্তান কোচ জনাথন ট্রটও জানিয়েছেন, মাঠের এই অবস্থায় তার খেলোয়াড়রা ডাইভ দেবেন কিনা সেটা নিয়ে সংশয়ে ছিলেন।

এই ভেন্যুতেই আবার আগামী মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের