নেদারল্যান্ডসের বিপক্ষেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ১২:৩২আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৩৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হয়নি লকি ফার্গুসন ও টিম সাউদির। নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অবশ্য ফেরার পথে রয়েছেন কিউই দুই পেসার। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন। তার জন্য আরেকটু সময় প্রয়োজন বলে জানিয়েছেন, নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

কালকের ম্যাচের আগে স্টিড সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফার্গুসন ভালো ভাবেই অনুলীশন করেছে। পরবর্তী ম্যাচে সে খেলবে।’

সাউদিও বোলিংয়ে দারুণ ভাবে মানিয়ে নিয়েছে। তাকে দলে রাখার ব্যাপারে নিউজিল্যান্ড কোচকে আত্মবিশ্বাসী মনে হয়েছে, ‘সকালে একটা এক্সরে করতে হবে। তার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো তাকে নিয়ে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে একাদশে নির্বাচনের জন্য সে প্রস্তুত। আর সেটা বাকি টুর্নামেন্টের জন্যও।’

অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেললেও তাকে নিয়ে এখনও সতর্ক কিউই টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ মিস করেছেন। এখন তিনি ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন। স্টিডও বলেছেন, ‘কেনের যথেষ্ট উন্নতি হয়েছে।  ফিল্ডিংয়ের ক্ষেত্রে হয়তো আরও একটু মানিয়ে নিতে হবে। আমরা আত্মবিশ্বাসী সে হয়তো তৃতীয় ম্যাচে খেলবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান