রান ৩২০-৩৩০ হলে সুযোগ থাকতো: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ২০:৫২আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২১:০৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য নিজেরাই উড়ে গেছে! যদিও ১৩৭ রানের বড় ব্যবধানে হারের পরও ভেঙে পড়ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে টুর্নামেন্ট সবে শুরু; মাত্র দুটো ম্যাচ শেষ হয়েছে। আগামী শুক্রবার চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে তারা। ওই ম্যাচের আগে ইতিবাচক মানসিকতা নিয়ে প্রস্তুতি নিতে চান তিনি। তবে ইংল্যান্ডের কাছে হারের কারণ হিসেবে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের মতে, ৩২০-৩৩০ রান হলে জয়ের সম্ভাবনা থাকতো!

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের (মঙ্গলবার) এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। ম্যাচের ইতিবাচক বিষয়গুলো নিয়ে সামনের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

টসে জিতলেও ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন সাকিব। সাকিবের আমন্ত্রণ পেয়ে ৩৬৪ রানের পাহাড় গড়ে জস বাটলারের দল। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেছেন, ‘আজকের আবহাওয়া কিছুটা ঠাণ্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। কিন্তু শুরুতে আমাদের বোলিং ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।’

পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারায় আক্ষেপ ঝরেছে সাকিবের কণ্ঠে। তার মতে, ইংলিশদের স্কোর ৩২০ রান হলে বাংলাদেশের সুযোগ থাকতো, ‘আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংটা খাপছাড়া হয়েছে। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’

সাকিব আরও বলেছেন, ‘শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়েছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি