ভারত-পাকিস্তান ম্যাচ: থাকার জন্য হাসপাতালে বুকিং!

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ১১:০৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:২০

শনিবার ভারত-পাকিস্তান ব্লকব্লাস্টার ম্যাচ। প্রতিটি বিশ্বকাপে দর্শক চাহিদা আর উত্তেজনা তুঙ্গে থাকে এই ম্যাচ ঘিরে। তার ওপর ম্যাচটা যদি হয়ে থাকে ভারতে তাহলে তো কথাই নেই। কিন্তু বিশ্বকাপের আগে হোটেলগুলোতে জায়গা না থাকায় বিকল্প উপায়ে ভেন্যুর কাছাকাছি থাকার ব্যবস্থা করেছেন দর্শকরা! সেখানকার হাসপাতালগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে রোগীর উপস্থিতি! 

স্থানীয় হাসপাতালগুলোতে হঠাৎ করে চেক-আপের জন্য বুকিংয়ের হিড়িক পড়েছে। লক্ষ্য হচ্ছে কোনও রকমে হাসপাতালে এক রাত থাকা! যাতে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি হাতছাড়া না হয়। 

বেশ কিছু চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, হোটেলগুলো ২০ গুণ ভাড়া বাড়িয়ে নেওয়ায় থাকার জন্য হাসপাতালের চেক-আপ প্যাকেজ অনেকের কাছে বিকল্প উপায় হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সকে আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি তুশার প্যাটেল বলেছেন, ‘আমরা কিছু কেস দেখেছি যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসে চেকআপ করানোর অ্যাপয়নমেন্ট ও থাকার ব্যবস্থা করে নিয়েছে।’

তবে এমন কর্মকাণ্ডকে নিরুৎসাহিতও করছেন তারা। আহমেদাবাদের হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের এভাবে ক্রিকেট ভক্তদের থাকতে দেওয়ার বিষয়টিকে নিরুৎসাহিত করতে বলেছেন।

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের